ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত


মাহতাব চৌধুরী মাহী, নোবিপ্রবি photo মাহতাব চৌধুরী মাহী, নোবিপ্রবি
প্রকাশিত: ৩০-১০-২০২৬ দুপুর ১২:৫৯

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (BTB) উদ্যোগে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম ক্লাবের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ২০২৬’ ও ‘ট্যুরিজম লুডু প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা এবং দেশের পর্যটন সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা।

কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি, ট্যুরিজম লুডু প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন পর্যটন গন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দেশের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার পাশাপাশি দেশীয় পর্যটন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়। একই সঙ্গে, আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনবিষয়ক জ্ঞান অর্জনে উৎসাহিত করা হয়।

এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস

হাতের শক্তি ছাড়াই চলে কুবি শিক্ষার্থীর হুইলচেয়ার

ইবিতে শিক্ষার্থীদের চাকরির তথ্য রক্ষায় ডাটাবেজ তৈরির উদ্যোগ

গবিতে বন্যপ্রাণী চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কর্মশালা

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর; পবিপ্রবির পরিবহনে নভেম্বর থেকে যুক্ত হচ্ছে দুটি দোতলা বাস

পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি

‎কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’

ইবির ‘ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ২০২৬-২৭ বর্ষের গুচ্ছের পরীক্ষায় সংহতি

মুক্তমঞ্চের পাশে নান্দনিক ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ ও ফুড হাব নির্মাণ করছে কুবি প্রশাসন