ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

১৬২২২ নয়, এইচএসসির ফল জানা যাবে ১৬১৪০ নম্বরে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৬:৩৩

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানার পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার নতুন নম্বর নির্ধারণ করা হয়েছে ১৬১৪০।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এসএমএসে ফল জানবেন যেভাবে

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজ লিখতে হবে এভাবে—

HSC DHA 123456 2026

এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানা যাবে।

অনলাইনে ফল দেখবেন যেসব ওয়েবসাইটে

এসএমএসের পাশাপাশি অনলাইনেও ফলাফল জানা যাবে। এ জন্য শিক্ষার্থীরা নিচের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারবেন—

https://eduboardresult.gov.bd
https://educationboardresults.gov.bd
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন

প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপ্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

aliul / aliul

১৬২২২ নয়, এইচএসসির ফল জানা যাবে ১৬১৪০ নম্বরে

নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস

হাতের শক্তি ছাড়াই চলে কুবি শিক্ষার্থীর হুইলচেয়ার

ইবিতে শিক্ষার্থীদের চাকরির তথ্য রক্ষায় ডাটাবেজ তৈরির উদ্যোগ

গবিতে বন্যপ্রাণী চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কর্মশালা

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর; পবিপ্রবির পরিবহনে নভেম্বর থেকে যুক্ত হচ্ছে দুটি দোতলা বাস

পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি

‎কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’

ইবির ‘ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ২০২৬-২৭ বর্ষের গুচ্ছের পরীক্ষায় সংহতি