১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায়। ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হলে আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে অনলাইনে। এ ক্ষেত্রে সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে করবেন পুনর্নিরীক্ষণের আবেদন:
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা:(https://rescrutiny.eduboardresults.gov.bd)
এরপর নির্ধারিত ঘরে পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ড্রপডাউন মেনু থেকে নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। পরে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতি পত্রের আবেদন ফি ১৫০ টাকা:
শিক্ষা বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।
নির্ধারিত ফি বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। পেমেন্টের বিস্তারিত নিয়ম জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন দেখা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন জমা দেওয়ার পর বিষয় পরিবর্তন করা যাবে?
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই নিয়মে আবেদন করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
অন্যদিকে, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করার সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে আগের নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে যেসব বিষয়ের ফি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে, সেগুলো আর বাতিল করা যাবে না। একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয় প্রত্যাহারেরও সুযোগ থাকবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
কবে প্রকাশ হবে পুনর্নিরীক্ষণের ফল?
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। তাই আবেদন করার সময় সচল ও সঠিক মোবাইল নম্বর দেওয়া জরুরি।
ফল পুনর্নিরীক্ষণের আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে।
aliul / aliul
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
এবার এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার
১৬২২২ নয়, এইচএসসির ফল জানা যাবে ১৬১৪০ নম্বরে
নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস
হাতের শক্তি ছাড়াই চলে কুবি শিক্ষার্থীর হুইলচেয়ার
ইবিতে শিক্ষার্থীদের চাকরির তথ্য রক্ষায় ডাটাবেজ তৈরির উদ্যোগ
গবিতে বন্যপ্রাণী চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে কর্মশালা
এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন
বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর; পবিপ্রবির পরিবহনে নভেম্বর থেকে যুক্ত হচ্ছে দুটি দোতলা বাস
পাবিপ্রবিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি ছাত্রদলের, উপাচার্য বরাবর স্মারকলিপি