যোগ দেবেন প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
মাদকমুক্ত রাজধানী গড়ে তোলা এবং মাদক নিয়ন্ত্রণে টেকসই নগর ব্যবস্থাপনার কার্যকর কর্মপন্থা নির্ধারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চপর্যায়ের এক নীতিনির্ধারণী সংলাপ। এতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেবেন।
আগামী ৩ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) ‘মাদকমুক্ত ঢাকা গড়তে টেকসই নগর ব্যবস্থাপনা’ (Policy Dialogue on Sustainable Urban Management for a Drug-free Dhaka) শীর্ষক এ সংলাপের আয়োজন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)। পুরো আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডিআইইউর উপাচার্য ড. মো. জাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান।
এ ছাড়া সংলাপে আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান হাফিজুর রহমান এবং ঢাকা পোস্টের সম্পাদক কামরুল ইসলাম।
আয়োজকেরা জানান, মাদকের বিস্তার রোধে কেবল প্রশাসনিক অভিযান নয়, বরং একটি টেকসই নগর ব্যবস্থার কাঠামোগত সংস্কার জরুরি। নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষাবিদ ও সাংবাদিকদের এক টেবিলে এনে সমন্বিত কার্যকর নীতিমালা ও কর্মকৌশল প্রণয়নই এ সংলাপের মূল লক্ষ্য।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা