ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনার বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন ঠাই নেই : শেখ ফজলে নাঈম


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ২:২৫
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। যারা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের রাজপথেই প্রতিরোধ করবে যুবলীগ। যুবলীগের কোন কমিটিতে মাদকাসক্ত, সন্ত্রাস-চাঁদাবাজের কোনো প্রকার ঠাঁই হবে না।আজ শনিবার ২৩ অক্টোবর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত, কাউকেই ছাড় দেয়া হবে না। এই বাংলাদেশকে হিন্দু, মুসলিম সকলে মিলেমিশেই স্বাধীন করেছেন। এখানে কোনো সাম্প্রদায়িকতার ঠাঁই হবে না। সকল ধর্মের মানুষই এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
বর্ধিতসভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক আলামীনুল হক আলামিন, কেন্দ্রীয় নিবার্হী কমিটি অন্যতম সদস্য মো. মুজিবুর রহমান, সদস্য আশিকুল ইসলাম, নাজিম উদ্দিন, এইচ, এম আলামিন আহাম্মেদ, শিরিন শিলা প্রমুখ।বর্ধিতসভায় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমুখ।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু