ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে ভুয়া পুলিশ গ্রেফতার


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:৯

সিরাজগঞ্জের তাড়াশে ভুয়া পুলিশ গ্রেফতার করা হয়েছে। ২৪ অক্টোবর রবিবার সকালে উপজেলার রানীরহাট বাজার এলাকা থেকে রেজাউল করিম (৩৫) নামের এক ভুয়া পুলিশকে আটক করে তাড়াশ থানা পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসি। গ্রেফতারকৃত প্রতারক রেজাউল করিম বগুড়া জেলার শেরপুর উপজেলার টোলা গ্রামের তোতা মিয়ার ছেলে।  স্থানীয়রা জানান, ওই প্রতারক পুলিশ পরিচয়ে তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের রানীহাট এলাকায় বিভিন্ন সিএনজি, নছিমন ও মোটর সাইকেল থামিয়ে কাগজপত্র দেখার নাম করে জিম্মি করে চাঁদা আদায় করছিলেন।  এ সময় পুলিশের আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এক  পর্যায়ে গ্রেফতার কৃত ব্যক্তি জনতার কাছে স্বীকার করে বলে সে পুলিশ সদস্য নয়। পরে তাড়াশ থানা পুলিশ প্রতারক রেজাউল করিমকে থানায় গ্রেফতার করে নিয়ে আসে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, প্রতারক রেজাউল করিম নামের এক ভুয়া পুলিশ নামধারী ব্যক্তিকে আটক করা হয়েছে।  এ ব্যাপারে প্রতারণা করার দায়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। 

এমএসএম / এমএসএম

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট