ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৬:১

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১২টি বিভাগের মোট ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে সিন্ডিকেট সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা চূড়ান্ত অনুমোদন লাভ করে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মো. মাছুদুল হক তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে আনীত তথ্য-প্রমাণ ও অভিযোগ বিশদভাবে পর্যালোচনা করে শাস্তির সুপারিশ প্রণয়ন করা হয়। পরবর্তীতে ২৫ অক্টোবরের সিন্ডিকেট সভায় সেই সুপারিশগুলো চূড়ান্ত অনুমোদন পায়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী শিক্ষার্থীদের অপরাধের ধরন ও মাত্রা বিবেচনা করে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যার মধ্যে কারও নির্দিষ্ট সেমিস্টারের পরীক্ষা, আবার কারও একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের রয়েছেন পাঁচজন করে। এ ছাড়া লোক প্রশাসন বিভাগের তিনজন, আল-ফিকহ অ্যান্ড ল’ এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দুজন করে এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সমাজকল্যাণ, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও চারুকলা বিভাগের একজন করে শিক্ষার্থী শাস্তির আওতায় এসেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি, নকল ও অসদুপায় প্রতিরোধে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে পরীক্ষার সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশ বজায় রাখতে পরীক্ষার হলে প্রবেশের পূর্বে শিক্ষার্থীদের তল্লাশি জোরদার এবং কক্ষ পরিদর্শকদের নজরদারি আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড