ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৬ দুপুর ৪:৩৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আহাদ।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
 
অফিস আদেশে বলা হয়, আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক হিসেবে ড. আব্দুল আহাদ দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থাপন এবং সমঝোতা স্মারক (এমওইউ) প্রস্তুত ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।
 
অফিস আদেশে আরও বলা হয়, এ ছাড়া বিদেশি শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‍্যাঙ্কিং ও পরিচিতি বৃদ্ধি, আন্তর্জাতিক সম্মেলন-সেমিনার আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম ও গবেষণার সুযোগ সৃষ্টিতে কাজ করবেন।
 
সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. আব্দুল আহাদ বলেন, “আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আমাকে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে চেষ্টা সবসময় থাকবে। পাশাপাশি আমার পরিকল্পনা রয়েছে, নির্দিষ্ট কিছু দিন অফিস সময়ে দায়িত্ব পালন করব। তখন বিনা নোটিশে শিক্ষক-শিক্ষার্থীরা যেকোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারবেন। তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেকোনো সময় দেখা করার সুযোগ তো থাকছেই। শিক্ষার্থীদের বিভিন্ন ডকুমেন্ট-সংক্রান্ত সমস্যাও আমরা এখানে সমাধানের চেষ্টা করব।”
 
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মোট ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে দুটি কার্যকর রয়েছে। আমরা সবসময় কার্যকর এমওইউ এবং গবেষণা সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব।”

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড