ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৬ বিকাল ৫:৫০

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বহুপ্রতীক্ষিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ ও প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতির সভাপতিত্বে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চলতি বছরের ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম। বিশাল এ কর্মযজ্ঞ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২টি উপকমিটি গঠন করেছে।

রেজিস্ট্রেশন উপকমিটি সূত্রে জানা গেছে, এবারের সমাবর্তনে অংশ নিতে পারবেন ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা।

এর আগে সমাবর্তনকেন্দ্রিক নিবন্ধন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান জানান, ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে সমাবর্তন ফি ৫ হাজার টাকা এবং সনদ ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মোট ৬ হাজার টাকা ফি নির্ধারণের বিষয়টি প্রকাশ্যে আসতেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও সদ্য পাস করা শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বেকার ও সদ্য স্নাতকদের আর্থিক দিক বিবেচনা না করে এমন বাড়তি ফি নির্ধারণকে ‘বাণিজ্যিক মানসিকতা’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ফি পুনর্বিবেচনার দাবি তুলে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানিয়েছে, সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে ফি নির্ধারণ করা যৌক্তিক হবে।

এ বিষয়ে রেজিস্ট্রেশন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, এটি একটি সম্ভাব্য খসড়া হিসাব। পত্রিকায় চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের আগে এটিকে চূড়ান্ত বলা যাবে না। ইউজিসি থেকে বড় অঙ্কের বরাদ্দ না পাওয়া এবং ভৌগোলিক কারণে পর্যাপ্ত স্পনসর না থাকায় খরচের বড় অংশ নিবন্ধনের ওপর নির্ভর করছে। প্রায় ১০ হাজার গ্র্যাজুয়েটের উপস্থিতিতে অনুষ্ঠানের মান বজায় রেখে সামর্থ্যের মধ্যে ফি যতটা সম্ভব সহনীয় করার চেষ্টা চলছে; আগামী বাজেট কমিটির বৈঠকের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও অর্থ উপকমিটির আহ্বায়ক মো. ইদ্রিস আলী জানান, বিভিন্ন উপকমিটির চাহিদা পাওয়ার পর পূর্ণাঙ্গ বাজেট নির্ধারিত হবে। আপাতত সনদের জন্য প্রায় ৫৮ লাখ এবং প্যান্ডেলের জন্য প্রায় ৮০ লাখ টাকার খসড়া প্রস্তাব রয়েছে, যা পর্যালোচনার অধীন। উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান জানিয়েছেন, সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে এবং সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত থেকে সভাপতিত্ব করবেন বলে মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

সমাবর্তন সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে গঠিত ২২টি উপকমিটি হলো—অর্থ উপকমিটি, সার্টিফিকেট মুদ্রণ ও বিতরণ উপকমিটি, স্মরণিকা উপকমিটি, রেজিস্ট্রেশন উপকমিটি, পদক-পুরস্কার ও উপহারসামগ্রী বিতরণ উপকমিটি, অভ্যর্থনা উপকমিটি, পরিষ্কার-পরিচ্ছন্নতা উপকমিটি, প্যান্ডেল ও ডেকোরেশন উপকমিটি, শোভাযাত্রা ও মহড়া উপকমিটি, স্বেচ্ছাসেবক উপকমিটি, গার্ড অব অনার উপকমিটি, স্পন্সর উপকমিটি, গাউন ও কস্টিউম উপকমিটি, প্রচার উপকমিটি, আইন ও নিরাপত্তা উপকমিটি, আপ্যায়ন উপকমিটি, অনুষ্ঠান উপস্থাপনা উপকমিটি, চিকিৎসা উপকমিটি, আবাসন উপকমিটি, সাংস্কৃতিক উপকমিটি, পরিবহন উপকমিটি এবং আমন্ত্রণ উপকমিটি।

এমএসএম / এমএসএম

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

এবার এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

১৬২২২ নয়, এইচএসসির ফল জানা যাবে ১৬১৪০ নম্বরে

নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত