পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
তিন ক্যাটাগরির চিফ ইনস্ট্রাক্টর পদে মোট পাঁচজন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আবদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে প্রার্থীদের সাময়িকভাবে মনোনীত করেছে কমিশন।
প্রকাশিত ফল অনুযায়ী, চিফ ইনস্ট্রাক্টর (টেক/সিভিল) পদে দুজন, চিফ ইনস্ট্রাক্টর (টেক/এন্টারপ্রেনারশিপ) পদে দুজন এবং চিফ ইনস্ট্রাক্টর (টেক/ফুড) পদে একজনকে মনোনীত করা হয়েছে। তিনটি পদই ষষ্ঠ গ্রেডের।
চিফ ইনস্ট্রাক্টর (টেক/সিভিল) পদে মনোনীত হয়েছেন রেজিস্ট্রেশন নম্বর ৩০০০৬৭ ও ০০০০৪৪-এর প্রার্থী। চিফ ইনস্ট্রাক্টর (টেক/এন্টারপ্রেনারশিপ) পদে রয়েছেন ৪০০০৭৯ ও ০০০০৩৫ নম্বরধারী প্রার্থী। অন্যদিকে, চিফ ইনস্ট্রাক্টর (টেক/ফুড) পদে ০০০০৩৫ নম্বরধারী একজনকে সুপারিশ করা হয়েছে।
তবে পিএসসি জানিয়েছে, এ মনোনয়ন চূড়ান্ত নয়, সাময়িক। নিয়োগের আগে মনোনীত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সনদপত্র ও আবেদনপত্রে দেওয়া তথ্য যাচাই করা হবে। কোনো তথ্য বা সনদে অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে।
এ ছাড়া, প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাই করা হবে। এসব প্রক্রিয়া শেষে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত নেবে। কোনো প্রার্থীর যোগ্যতা বা তথ্যে গুরুতর অসংগতি পাওয়া গেলে কমিশন মনোনয়ন বাতিলের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।
প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ক্ষমতাও সংরক্ষণ করেছে কমিশন। নিয়োগের ফল ও বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
aliul / aliul
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু