সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে ঘন্টা ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।বর্তমান পরিস্থিতিতে সারা দেশের অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা আলোচনায় উঠে আসে। তবে সাভার উপজেলায় সাম্প্রদায়িক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না থাকায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়ে আরো সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাভার উপজেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার, সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক মুক্ত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা ভাইরাস প্রতিরোধক টিকা দান কর্মসূচির কথাও মাসিক সভায় উল্লেখ করা হয়।
এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জামাল সিকদার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর ডেপুটি এসিস্ট্যান্ট ডাইরেক্টর মো: জাফর আলী শেখ, সাভার হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: চান মিয়া, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, মানবাধিকার কর্মী সালাউদ্দিন খান নঈম, সাভার পৌরসভার কর নির্ধারক নুরুল ইসলাম খান স্বপন, সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম,সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,বনগাও ইয়নিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ আলী, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied