উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের স্বার্থে কিছু গাছ অপসারণ ও অন্যত্র স্থানান্তর করা হলেও ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় তার চেয়ে অধিক সংখ্যক গাছ পরিকল্পিতভাবে রোপণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধনকারী ও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য নিজে রাবার, লিচু ও কামরাঙ্গার চারা রোপণের মধ্য দিয়ে মাসব্যাপী এ পরিবেশবান্ধব কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনে কিছু গাছ কাটতে বা স্থানান্তর করতে হলেও পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কয়েক গুণ বেশি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি-এর আর্থিক সৌজন্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসের বিভিন্ন চত্বর ও সড়কদ্বীপে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকী, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবীর চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)।
এ ছাড়া পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
এবার এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার