ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১২:৪৮

বর্ণাঢ্য আয়োজন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ডিএসই) বিভাগের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘DSE Day 2.0’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আবুল আলা ওয়ালিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিএসই বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দুই দিনব্যাপী আয়োজিত প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। শিক্ষার্থীদের প্রযুক্তিগত উৎকর্ষ, সৃজনশীল উদ্ভাবন ও জটিল বাস্তব সমস্যার সমাধানমূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ আসরে ডেটাথন প্রতিযোগিতায় ২৫টি দল এবং প্রোগ্রামিং কনটেস্টে ২০টি দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণামুখী শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক ডেটা সায়েন্স চর্চায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জন অপরিহার্য। ব্যবহারিক উদ্ভাবনী দক্ষতা ও গবেষণার সুযোগ বৃদ্ধির মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম দেশকে প্রযুক্তিখাতে নেতৃত্ব দিতে পারবে। তিনি নিয়মিত এ ধরনের প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দেন।

আলোচনা ও পুরস্কার বিতরণী পর্ব শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও নাট্যাভিনয়ের মধ্য দিয়ে পুরো অডিটোরিয়াম এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা ও সৃজনশীলতার এ মেলবন্ধন শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ প্রেরণা জুগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন