ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ৩:৪০

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ) মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে মাদকসংক্রান্ত যেসব ঘটনার প্রমাণ পাওয়া গেছে, সেগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউজেএ) আয়োজনে ‘পলিসি ডায়ালগ অন এ ড্রাগ-ফ্রি বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাকশন’ শীর্ষক নীতিসংলাপে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাদকমুক্ত হোক—এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আমিও মাদকের বিরুদ্ধে সোচ্চার। ইতিপূর্বে মাদকের যেসব নমুনা আমরা পেয়েছি, সেগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেছি এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হয়েছে।’

শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আজকের পলিসি ডায়ালগে উপস্থিত গণ্যমান্য ও অভিজ্ঞ ব্যক্তিরা মাদকের ভয়াবহতা এবং ক্ষতিকর দিকগুলো সুস্পষ্টভাবে তুলে ধরবেন। এতে আমাদের শিক্ষার্থীরা মাদকের কুফল অনুধাবন করতে পারবে এবং মাদককে চিরতরে না বলতে উদ্বুদ্ধ হবে।’

নীতিসংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. জাহিদুল ইসলাম, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল কাজী শরীফ উদ্দিন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাবের মো. সোয়াইব, ঢাকা মেইলের সম্পাদক হারুন জামিল এবং ইউনাইটেড হসপিটালের মনোরোগ বিভাগের চিফ কনসালট্যান্ট ড. শফিকুল কবির জুয়েল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ডক্টর এ.টি.এম মাহবুবর রহমান সরকার, রেজিস্টার মো. রফিকুল ইসলাম এবং ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী হিমু সহ অন্যান্য শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

নীতিসংলাপে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিদ্যমান চ্যালেঞ্জ, মাদকের বিস্তার রোধে করণীয় এবং এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা নিয়ে আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু