ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে উগ্রবাদ প্রতিহতকরণে সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ১১:৩৪
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর তানোরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায়  দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ অক্টোবর) রোববার সকাল সাড়ে ৯টার দিকে তানোর উপজেলা কৃষি অফিসারের হলরুমে ‘উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ’ নামক দিন ব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
 
কর্মশালায় অত্র উপজেলার  ৫টি ইউনিয়নের বিভিন্ন  ওয়ার্ড সিপিএফ সদস্যগণের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য  দেন, তানোর  থানার  অফিসার ইনচার্জ  রাকিবুল হাসান।এতে স্বাগত বক্তব্যে মনিরা পারভীন তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান। 
 
এতে উপস্থিত ছিলেন, মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম অফিসার লাইলি খাতুন, উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম ও বশির আহমেদ। এছাড়াও কমিউনিটি পুলিশিং ফোরামের ২৫ জন বিভিন্ন কমিটির  সদস্যগন  দিনব্যপি কর্মশালায় অংশগ্রহন করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি তার বক্তব্যে বলেন, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক এবং নারী নির্যাতন রোধ  উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং।
 
তিনি আরও বলেন, মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে কর্মশালার মুখ্য উদ্দেশ্য।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার