ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে ফসল রক্ষা বাধঁ কেটে মাছ ধরার অভিযোগ


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ৪:৮
নেত্রকোণার খালিয়াজুরীতে গাজীপুর ইউনিয়নের  বয়রা গ্রামের শান্তিপুর  এলকার সাত্তার মিয়ার ছেলে মোশারফ মিয়া,মৃত কটু মিয়ার ছেলে দ্বীন ইসলাম, মৃত তাহের আলীর ছেলে আসাদ মিয়াসহ আরো অনেকের নামে  কুমাইড়া  স্লুইস গেইট   হইতে পুড়াগোয়ালা পর্যন্ত ফসল রক্ষা ( বেড়ী) বাঁধে অসংখ্য গর্ত করে  ভীম জাল দিয়ে মাছ ধরার অভিযোগ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর। অভিযোগ করেছেন একই এলাকার সুয়েলসহ আরো অনেকেই। 
 
অভিযোগে উল্লেখ করা হয়  বয়রা গ্রামের শান্তিপুর এলাকার উল্লেখিত ব্যক্তিবর্গ   মাছ আহরনের নামে বেড়ী বাঁধ কেটে তছনছ করছে। তারা উল্লেখ করেন যে, ভাংগা স্থানে মাটি কেটে বড় বড় গর্তে পরিণত করছে বাঁধটিকে।   বোরো ফসলকে কেন্দ্র করে কৃষকের দুঃশ্চিতার অন্ত থাকে না। কখনো শিলা বৃষ্টি,কখনও খড়ায় নষ্ট হয় এই এলাকার ফসল। প্রায় সময়ই আগাম বন্যায় নষ্ট হয় বিস্তৃর্ন হাওড়ের  পর হাওড় বোরো ফসল। অনেক আন্দোলন সংগ্রামের ফলে হাওড়ে সরকার তৈরী করে ফসল রক্ষা বাঁথ ( বেড়ী বাঁধ)। আর এই ফসল রক্ষা বাঁধাকে কেন্দ্র কিছু দূঃষ্কৃতি অসাধু মাছ ব্যবসায়ী ক্ষুদ্র স্বার্থের জন্য প্রতি বছর পানি আসার ও নামার সময় ফসল রক্ষা বাঁধ কেটে নষ্ট করছে । যেন দেখার কেউ নেই।   নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের কিছু অসাধু মাছ ব্যবসায়ী সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ কেটে তাদের ইচ্ছেমত মাছ আহরণ করে  নষ্ট করছে ফসল রক্ষা বাঁধ। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম বলেন অভিযোগ আমার অফিসে দেওয়া হলে আমি আইনগত ব্যবস্থা নিব, তবে জরুরী কাজে খালিয়াজুরীর বাহিরে আছি। বেগী বাধঁ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক সরেজমিনে পাওয়া গেলে এমনকি তদন্ত সাপেক্ষে আইনননুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বেড়ী বাঁধ রক্ষায় প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন অভিযোগ কারীরা। 

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন