ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২১ বিকাল ৫:০
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি সড়কে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এ সময় সুজন-ভূঞাপুর শাখা'র সভাপতি ও অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহিনুল ইসলাম তরফদার বাদল, অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, ফলদা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার দুদু প্রমূখ।
 
আরও বক্তব্য রাখেন- লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী, অর্জুনা হাজী ইসমাইল খান কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার খান, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখা'র সভাপতি মো. মহীউদ্দিন, পৌর সুজনের সভাপতি আব্দুস সালাম, উপজেলা সুজনের সহ-সভাপতি আকতার হোসেন খান  প্রমুখ।
 
এসময় বক্তারা দেশে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। মানববন্ধনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- সুশাসনের জন্য নাগরিক সুজন এর ভূঞাপুর উপজেলা শাখা'র সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত। এতে অংশ নেন- সুজনের অন্যান্য সদস্য ছাড়াও উপজেলার নানা শ্রেণি পেশার লোকজন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার