সাতক্ষীরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
সাতক্ষীরা দেবহাটা উপজেলার ০২ নং পারুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খলিশাখালি দখলকৃত ভূমিহীনদের জনপদে হাজার হাজার নারী পুরুষ বসবাস করছে তাদেরকে উচ্ছেদের পায়তারা করছে একটি কুচক্রি স্বার্থনেশি ভূমিদস্যু মহল।তারই প্রতিবাদে হাজার হাজার ভূমিহীন নারী-পুরুষ সবাই সম্মিলিত হয়ে সকাল ১১টার দিকে খলিশাখালি ভূমি জনপদে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা তাদের দাবি আদায়ের লক্ষ্য কঠোর কর্মসূচি চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ভূমিহীন নেতা রফিকুল ইসলাম ও অজিয়ার রহমান ,মনিরুল ইসলাম , রবিউল ইসলাম ,তারা তাদের বক্তব্যে বলেন খলিশাখালি ১৩ শত বিঘা মৎস্য ঘের পুরাটাই সরকারি খাস সম্পত্তি। যে সকল ভূমিদস্যুরা জাল দলিল সৃষ্টি করে ভুয়া রেকর্ড করে জমির মালিকানা দাবী করে মিথ্যা অপপ্রচার করছেন তারা কখনোই জমির মালিক নন। তারা প্রকৃতপক্ষে একটি কুচক্রী ভুমিদস্যু। এসময় বক্তরা আরও বলেন ,পারুলিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের খলিশাখালী এলাকার বাসিন্দারা সাপমারা খালের পারে বসবাস করছিল খাল খননের প্রায় সময় ঝড় বৃষ্টিতে সেই সব ঘর বিলিন হয়েগেছে । অতি কষ্টে বসবাস করছে অসহায় দরিদ্র হাজারো ভূমিহীন পরিবার । আমার ইতি মধ্যেই জেনেছি ০২নং ওয়ার্ডের খলিশাখালী বিলটি সম্পূর্ন সরকারি খাস সম্পত্তি তাই আমরা ভুমিহীনরা ঐ জমিতে আস্রয় নেই এবং বসবাস করছি ।ইতিপূর্বে ১৩শত বিঘা জমি জলাশয় অবৈধভাবে কতিপয় ভুমিদস্যুরা দখল রেখেছিল।
আমারা ভুমিহীনরা এই সরকারি খাস সম্পত্তি দখল করে বসবাস করছি । কিন্তু ঐ সকল ভুমিদূস্য বিভিন্ন ভাবে আমদের কে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। জমির মালিকানা দাবী করে আই ডিআলের নজরুল মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে ইতিমধ্যেই সাতক্ষীরা প্রেসক্লাবে ভুমিহীনদের কে ভুমিদূস্য সাজিয়ে বানোয়াট মিথ্যা সংবাদ সম্মেলনে করেছেন । আমরা উক্ত সংবাদ সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকিৃত পক্ষে আজও পযর্ন্ত তারা খলিশাখালী জমির সঠিক কগজপত্র আদালতে বা প্রশাসনের কাছে দেখাতে পারিনি। তারা কালো টাকার ক্ষমতার বলে এই সরকারি খাস সম্পত্তি থেকে ভুমিহীনদের উচ্ছেদ করে দখল নেওয়ার জন্য মারিয়া হয়ে উঠেছে। এখানে যারা বসবাস করছে তারা প্রত্যেকেই ভূমিহীন, অসহায় ,খেটে খাওয়া মানুষ । আমাদের কে উচ্ছেদ করার জন্য আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে । প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী , মুজিব বর্ষের অঙ্গীকার গৃহীনরা পাবে ঘর, সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভুমিহীনরা পাবে সরকারি খাস সম্পত্তি এটায় বাস্তবতা । আমরা কোন মালিকনা জমি দখল করিনি ,আমরা বৈধ্যভাবে খলিশাখালি জনপদে বসবাস করছি । আমরা এই জনপদের নাম দিয়েছি মুজিব নগর জনপদ খলিশাখালি আবাসন কেন্দ্র । আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিরাপত্তা ও স্থায়ী বসবাস করার দাবী জানায়।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ