শেভরণের ভুলে বিদেশে যেতে পারেনি এক প্রবাসী নারী
চট্টগ্রাম নগরের হালিশহরে শেভরণ কোভিড-১৯ স্ক্রিনিং সেন্টারের ভুলে নিদির্ষ্ট তারিখে বিদেশে যেতে পারেননি প্রবাসী এক নারী। তাঁর অভিযোগ, আরব আমিরাতে যাওয়ার জন্য শেভরণে যে তারিখে করোনা পরীক্ষা করা হয় রিপোর্টে ওই তারিখ সঠিকভাবে না লিখে এক দিন আগের তারিখ দেখানো হয়। ফলে বিমান বন্দরে তাঁকে আটকিয়ে দেয়া হয়। এতে তিনি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ওই নারীর নাম নুরজাহান বেগম (৪৩)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গানিয়ায়। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে আরব-আমিরাতে বসবাস করছেন।
নুরজাহান বেগমের অভিযোগ, গত ১২ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য চট্টগ্রামের হালিশহরের শেভরণ কোভিড-১৯ স্ক্রিনিং সেন্টারের করোনার নমুনা পরীক্ষা করায়। ১৩ অক্টোবর করোনা নেগেটিভ রিপোর্ট হাতে আসে। কিন্তু শেভরণের দেওয়া রিপোর্টে ভুল করে নমুনা পরীক্ষার তারিখ ১২ অক্টোবর না লিখে ১১ অক্টোবর লেখা ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, নতুন করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে আটকা পড়েছেন অন্তত দেড় লাখ বাংলাদেশি। তাদের ফেরার ক্ষেত্রে ‘করোনাভাইরাসমুক্ত’ সনদ থাকা বাধ্যতামূলক করে দেয় বিভিন্ন দেশ। বিদেশে গমনেচ্ছু যাত্রীদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হয়। এ সময় পাসপোর্ট ও টিকেটের অনুলিপি দিতে হয়। দেখাতে হয় মূল পাসপোর্ট ও টিকেট। নমুনা পরীক্ষা করে যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট দেওয়া হয়।
নুরজাহান বেগমের অভিযোগ, ১২ অক্টোবর করোনার নমুনা পরীক্ষা দেন তিনি। ১৩ তারিখ (২৪ ঘন্টার মধ্যে) তিনি ‘করোনাভাইরাসমুক্ত’ সনদ জমা দিতে গিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ধরা পড়ে কোভিড-১৯ নেগেটিভ সনদে ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়া তারিখ (১১/১০/২০২১)। ফলে আমার ইমিগ্রেশন পাস হয়নি। এতে আমার নামে ৭৫ হাজার টাকার বিনিময়ে ইস্যু করা বিমানের টিকেটটি বাজেপ্ত হয়।
তিনি বলেন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের দায়িত্বহীন কাণ্ডে আমাকে নানা হয়রানির শিকার হতে হয়েছে। বিপুল আর্থিক মানষিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আব্দুর রশীদ দৌলতি তাদের দোষ স্বীকার করে বলেন, আমাদের দেওয়া ‘করোনাভাইরাসমুক্ত’ সনদে ভুলবশত নমুনা সংগ্রহের তারিখ ১২ অক্টোবরের জায়গায় ১১ অক্টোবর দেখানো হয়েছে। এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। নুরজাহান বেগম ১ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। আমরা ৩০ হাজার টাকা দিতে পারবো বলে জানিয়েছি।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied