ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশ থানার উদ্যোগে বিট পুলিশিং সমাবেশ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৫-১০-২০২১ বিকাল ৫:২৯
পুলিশই জনতা,জনতাই পুলিশ, পুলিশ জনগণের বন্ধু” এই শ্লোগানে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার আয়োজনে সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় চন্দনাইশ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে বিট পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন সরকারের সভাপতিত্বে ও চন্দনাইশ পৌরসভা কাউন্সিলর মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা মেয়র মু: মাহাবুবুল আলম খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান (বীর মুক্তিযোদ্ধা) আলোচনায় অংশ নেন চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি কায়সার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র-২ মাসুদুর রহমান, কাউন্সিলর শাহেদুল আলম, লোকমান হাকিম, মোজাম্মেল হক, মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, কমিউনিটি পুলিশের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
 
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে হাজার বছর ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আগামী দিনেও আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখবো। সাম্প্রদায়িক হানাহানি বা কোন ধরনের বিভেদের সুযোগ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে। কোন ধরণের গুজবে কান না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টাকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন