ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসার নবনির্বচিত কমিটির সদস‍্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৫-১০-২০২১ বিকাল ৬:২

দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান  চন্দনাইশের  হাশিমপুর মকবুলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নবনির্বাচিত শিক্ষানুরাগী সদস‍্য ও অভিভাবক সদস্যদের  নিয়ে এক পরিচিতি সভা মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ‍্যক্ষ মাও. নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন, নবনির্বাচিত অভিভাবক সদস‍্য ও  উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, নবনির্বাচিত শিক্ষানুরাগী সদস‍্য, খাঁনহাট বাজার ব‍্যবসায়ী সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, অভিভাবক সদস‍্য আনু মিয়া সওদাগর। প্রভাষক নুরুল ইসলামের সঞ্চালনায় অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক শিক্ষক মাও  মোসলেমউদ্দিন নেজামী, জাফর আহমদ, আয়ুব আলী, অধ্যাপক নাজমুল করিম,  সুলাল কান্তি শীল প্রমুখ। উল্লেখ্য ৮০ বছর পর প্রথমবারের মত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্টানে নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ গঠন হতে যাচ্ছে। এর আগে ৩ জন অভিভাবক সদস‍্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। গত ২৪ অক্টোবর নির্বাচিত সদস‍্য ও শিক্ষকদের প্রত‍্যক্ষ ভোটে বিপুল ব‍্যবধানে শিক্ষানুরাগী সদস‍্যপদে জয় লাভ করেন চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন