ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার : জুড়ী ছাত্রলীগ সভাপতি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৭:২০
জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল অভিযোগ করেছেন, মাদক সেবন ও বিক্রির অভিযোগে যারা উপজেলা ছাত্রলীগের কমিটিতে আসতে পারেনি সেরকম রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা তিনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। আজ সোমবার (৭ জুন) শহরের একটি রেস্টুরেন্টে জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
 
লিখিত বক্তব্যে সাবেল অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ইতিপূর্বে জুড়ী উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে অনুপ্রবেশকারীদের স্থায়ী বহিষ্কারের মতো সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার প্রচারিত নামে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। তার সাথে সাথে জামায়াতে ইসলামীর নেতা রাজাকারপুত্র মাসুদ সাঈদী ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন পরিচালিত প্রাণের প্রিয় জুড়ী বড়লেখা পেজদ্বয় থেকে শেয়ার করা হয় ও ভাইরাল হয়।
 
মূল বিষয় হচ্ছে, আমার বাড়ির পাশেই সালমান শাহ ও তার অসহায় পরিবারের বসবাস। উক্ত পরিবারটির বসতঘর নিয়ে পশ্চিম ভবানীপুর গ্রামের নুরু নামক এক ব্যক্তির সাথে দীর্ঘদিন থেকে সালমান শাহ ও তার পরিবারের বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কাজে লাগিয়ে ভূমিখেকো একটি কুচক্রী মহল সালমান শাহ ও তার পরিবারের ভূমি আত্মসাৎ করার পাঁয়তারা করতে থাকে। এ বিষয়ের জের ধরে গত ২৬ এপ্রিল রাতের আঁধারে জহিরুল ইসলাম, স্বপন মিয়া ও মর্তুজ আলীসহ একদল সন্ত্রাসী সালমান শাহ ও তার পরিবারের বসতঘরটি ভেঙে ফেলে দখলে নিতে চায়। পরবর্তীতে উক্ত বিষয়ে সালমান শাহ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং পঞ্চায়েতের মুরব্বিদের কাছে বিচারপ্রার্থী হন। এলাকার মুরব্বিগণ বিষয়টি নিয়ে সালিশ বৈঠক করেন। উক্ত বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। এলাকার মুরব্বিগণ সালিশ বৈঠক করে বিষয়টি সমাধান করে দিতে ব্যর্থ হন। আমি সালিশ বৈঠকে অসহায় পরিবারটির পক্ষে কথা বলায় স্বপন গং সেই ভূমি ভক্ষণ করতে আমার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত হয়।
 
তিনি ‍আরো বলেন, গত ৩ জুন সন্ধ্যায় আমার একজন কর্মী এনামুল হক নাঈমকে সাবেল গ্রুপের ছেলে বলে স্বপন মিয়ার কলোনির সামনে মারধর করে, যার পরিপ্রেক্ষিতে নাঈম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় জুড়ী নিউমার্কেটের সামনে স্বপন মিয়াকে পেয়ে আমি জিজ্ঞাসা করি নাঈমকে কেন মারধর করা হলো? এ সময় তিনি উত্তেজিত হয়ে চলে যান। পরবর্তীতে নাঈমকে মারধরের বিষয়টি জুড়ী থানায় সামাজিকভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুরাহা করার চেষ্টা করা হলে তারা সালিশ বৈঠকে মানবে না বলে থানা থেকে চলে যায়। উক্ত বিষয়টি অন্যদিকে নিতে ও আমি ওই অসহায় পরিবারটির পাশে অবস্থান নেয়ায় স্বপন গং ও আমার রাজনৈতিক প্রতিপক্ষ ধারাবাহিক নাটকীয় ষড়যন্ত্র শুরু করেছে।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- টিএন খানম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, ছাত্রলীগকর্মী এনামুল হক নাঈম, সালমান শাহ প্রমুখ।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার