ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে অনিয়ম


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ২:৪২

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের শতাধিক কর্মী কর্পোরেশনের চাকুরীর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করার তথ্য পাওয়া গেছে। এছাড়াও স্থানীয় ওয়ার্ড সচিব ও সুপারভাইজার ও টিম লিডারকে বসে এনে মাসের পর মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন ভাতা নেয়ার সংখ্যাও কয়েক শতাধিক। পরিচ্ছন্ন কর্মী হিসেবে সিটি কর্পোরেশন ও সরকারি অন্য সংস্থায় চাকুরীজীবী হিসেবে বেতন ভাতা, প্লট ফ্ল্যাট সুবিধা নিয়ে কেউ কেউ ধরা পড়ার ভয়ে বিক্রিও করে দিয়েছে। বিষয়টি নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন মিটিং এ বৈঠক হলেও বৈঠকে অদৃশ্য শক্তির কারণে বাস্তবায়ন হয়নি। সিটি কর্পোরেশনের চাকুরীর পাশাপাশি একাধিক সরকারি প্রতিষ্ঠানে চাকুরী এবং অনিয়ম দুর্নীতির কারণে সিটি কর্পোরেশন প্রতিমাসে কয়েক কোটি টাকা বাড়তি ব্যায় হচ্ছে। অন্যদিকে কিছুকিছু কর্মী কর্মস্থলে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসছে। 
জানা গেছে, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে স্থায়ী অস্থায়ী ৩৬৩৯ জন কর্মী কর্মরত। এরমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মী শার্মন লালা নামের এক কর্মী নন্দনকানন বন বিভাগে চাকুরী করে ৩৯ হাজার টাকা বেতন একই ব্যক্তি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে ১৯ হাজার টাকা নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসছে। এছাড়াও জয় দাশ নামের এক কর্র্মী চট্টগ্রাম জেলা প্রশাসকের বাংলোতে চাকুরী পাশাপাশি সিটি কপোরেশনও স্থায়ী চাকুরী করে আসছে। পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের নামে ভুয়া বিল ভাউছার নামে বেনামে বেতন ভাতা উত্তোলন করার অভিযোগ রয়েছে। কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী কর্মচারী থেকে কর্মকর্তার চেয়ারে বসলে অবৈধভাবে শ্রমিক নেতার পদদি ধরে রেখেছে। কর্পোরেশনের কর্মচারীদের অনিয়ম দুর্নীতি দায়িত্ব অবহেলায় কোন ব্যবস্থা নিলে মোরশেদুল আলম চৌধুরীর ইন্দনে কর্পোরেশনকে জিম্মি করে আন্দোলন করার খবরও রয়েছে। এ বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী বলেন, পরিচ্ছন্ন বিভাগের কয়েক হাজার কর্মী রয়েছে তারা দিনরাত পরিশ্রম করে শহরকে পরিস্কার রাখতেছে। তবে কিছু কিছু কর্মী অনুপস্থিত থাকে এক জনের পরিবর্তে অন্যজন চাকুরী করে, তবে একাধিক চাকুরীতে যারা আছে তাদের তালিকা করে ব্যবস্থা ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, যারা ডেইলী বেতনে চাকুরী করে তারা একাধিক চাকুরী করতে পারে, যে পরিমান বেতন দেয়া হচ্ছে সে বেতন দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব না তবে স্থায়ীভাবে কেউ দুটি চাকুরী যারা করতেছে এ ধরণের তথ্য পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। 

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ