ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বিদ্রোহী প্রার্থীর অফিসে হামলা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১:২২
আসন্ন ইউনিয়ন নির্বাচনে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজমান। এদিকে উপজেলার ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থী সাইফুল্লাহ দিদারের অফিস ভাংচুর করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ২০-৩০ জনের একটি গ্রুপ গিয়ে হামলা চালিয়ে অফিসে বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছে।
 
এই বিষয়ে প্রার্থী সাইফুল্লাহ দিদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ২০-৩০ জনের একটি গ্রুপ এসে আমার ব্যবসায়িক অফিস ভাংচুর করে। এসময় তারা আমার অফিসে লাগানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ হাসিনা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মাহবুব রহমান রুহেল ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনের ছবিসহ আমার ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় এবং ব্যাপক মালামাল ভাংচুর করেছে। 
 
এব্যাপারে নৌকার মনোনীত প্রার্থী শামসুল আলম দিদার বলেন, আমার কোন লোকজন এ ঘটনার সাথে জড়িত নয়। উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য তারা নিজেদের অফিস নিজেরা ভাঙচুর করেছে।মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিন বলেন, অফিস ভাংচুরের বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত