ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় উপজেলা সড়কের পাশে ময়লার স্তুপ দেখার যেন কেউ নেই


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৭-১০-২০২১ বিকাল ৫:৪৯

রাজবাড়ীর পাংশায় ময়লার স্তুপে পরিণত হয়েছে উপজেলা সড়কের হাসপাতাল মোড় ওরফে চান্দপুর মোড়। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

উপজেলা সড়কের চান্দুর মোড় দিনে দিনে ময়লার স্তুপে পরিণত হচ্ছে মোড়ের একাংশ। দেখার যেন কেউ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের ভবন পার হয়েই পানি উন্নয়ন বোর্ডের দেয়াল ঘেঁষে ফেলে রাখা হয়েছে ময়লা। ময়লার মধ্যে পড়ে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা হেডকোয়ার্টার কলেজ মোড় ডি, আর সড়কের একটি মাইলফলক সাইনবোর্ড।

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, প্রতিদিনের ময়লা প্রতিদিন নেয়ার কথা থাকলেও সাপ্তাহে একদিন নিয়ে যেত পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি  দীর্ঘদিন ময়লা না নেওয়ায় স্তুপে পরিণত হয়েছে। মোড়ের সামনে এরকম একটি ময়লার স্তুপ হওয়া ভোগান্তিতে পড়েছি আমরা।

এ বিষয়ে সংস্কৃতিমনা ব্যক্তিত্ব খোকন বিশ্বাস বলেন, এখানেই লালন সংগীত চর্চা কেন্দ্র রয়েছে। এই লালন সংগীত চর্চা কেন্দ্র অনেক গুণী মানুষের যাতায়াত রয়েছে। ময়লার ভাগাড়টি দৃষ্টিকটু দেখায়।

এলাকার ওয়ার্ড কাউন্সিলর মো. তাজুল ইসলাম বরেন, বিষয় খুবই দুঃখজনক। তবে আমাদেরকে এ বিষয়ে কেউ জানায়নি। আপনা মাধ্যমে জানতে পালাম। যতদ্রুত সম্ভব ময়লাগুলো অপসারনের ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলেন, ময়লার স্তূপের পশ্চিম পাশে উপজেলা পরিষদ ভবন। উত্তর দিকে সরকারি হাসপাতালে প্রবেশের একমাত্র পথ। এই জায়গাটিতে বয়লার স্তুপ আদেও  কাম্য নয়।

এ বিষয়ে পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়