কমলগঞ্জে গলাকাটা প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার উজিরপুর থেকে এরশাদ আলী (৫৫) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে পুলিশ বসত ঘরের টিন খুলে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের ১৫ ও ১৭ বছরের দুই মেয়ে এবং জাহাঙ্গীর নামে ২০ বছরের এক ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান, দুপুরে স্বামীকে বসত ঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে গোছল করতে যান। ফিরে দেখেন টিন সেটের ঘরের স্ট্রীলের দুটি দরজা বন্ধ। পরে তিনি টিনের ফাঁক দিয়ে রক্তত্ব অবস্থায় তার স্বামীকে পরে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল ঘটনস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, এরশাদ প্রতিবন্ধী হলেও কাজকর্ম করেই সংসারের যোগান দিতেন। তার স্ত্রী হাসিনা দ্বিতীয় বিয়ে করা নিয়ে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহর চলছিল। স্থানীয়রা গলাকাটার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন। নিহতের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে হলেও স্ত্রী হাসিনাকে বিয়ের পর থেকে স্ত্রীর সাথে উজিরপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন এরশাদ।
বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘটনাস্থল থেকে ওসি তদন্ত সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied