সেগুনবাগিচায় আবাসিক হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজধানীর সেগুনবাগিচায় কর্ণফুলী আবাসিক হোটেল থেকে আদনান সাকিব (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এ তথ্য জানান।
ওসি বলেন, বুধবার রাতে মৃতদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতল মর্গে পাঠানো হয়। এর আগে সন্ধ্যায় তার স্ত্রী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মওদুদ হাওলাদার বলেন, সন্ধ্যায় স্ত্রী জিডি করার পর তার মোবাইল ফোন নম্বর ট্র্যাক করে তার লোকেশন বের করা হয়। তারপর কর্ণফুলী হোটেল আমাদের জানায়, আদনান নামে একজন সেখানে সিট ভাড়া নিয়ে আছেন। কিন্তু তার রুমের দরজা ধাক্কাধাক্কি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর শাহবাগ থানা পুলিশ গিয়ে রুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, হোটেলের রেজিস্ট্রেশনে দেখা গেছে, গত পরশু সন্ধ্যায় তিনি ওই হোটেলের ১০৭ নম্বর রুম ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, তিনি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে হোটেলে উঠেছেন বলে জানিয়েছিলেন। তার রুম থেকে পুলিশ একটি সুইসাইডাল নোট উদ্ধার করেছে। সেখানে আদনান তার মৃত্যুর জন্য কারো দোষ দেননি। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হলেও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আদনান সাকিবের সহপাঠীদের বরাত দিয়ে ওসি আরো বলেন, আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি থাকতেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। আদানন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সবকিছুই ভুলে যেতেন তিনি। এসব কারণে হতাশাগ্রস্ত ছিলেন। গত পরশু সন্ধ্যার পর থেকে পরিবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। ফোনে কল দেয়া হলেও রিসিভ করছিলেন না তিনি। এ জন্য বুধবার (২৭ অক্টোবর) রাতে থানায় জিডি করেন তারা।
জামান / জামান
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে