এসএসসিতে ঝরে পড়ল পৌনে ৩ লাখ শিক্ষার্থী
আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে নিয়মিত হিসেবে অংশ নিচ্ছেন ১৬ লাখ লাখ ৭০ হাজার ৩৮০ জন। অনিয়মিত হিসেবে অংশ নিচ্ছেন ৫ লাখ ৫৬ হাজার ৭৩৩ জন। তবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিয়মিত শিক্ষার্থী হিসেবে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিলেন ১৯ লাখ ৪৮ হাজার ৫৬ জন। বাকি দুই লাখ ৭৭ হাজার ৬৭৬ জন বিভিন্ন কারণে পরীক্ষা দিচ্ছেন না। অর্থাৎ নিবন্ধন করা শিক্ষার্থীর প্রায় ১৬ শতাংশই ঝরে পড়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসেব বলছে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। ৯টি সাধারণ বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী। আর ৯ হাজার ১১০টি মাদরাসার ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থী ৭১০ টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেবেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন ২ হাজার ৩৪৯টি কারিগরি প্রতিষ্ঠানের ১ লাখ ২৪ হাজারর ২২৮ জন শিক্ষার্থী।
গত বছর ৩ হাজার ৫১২ টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৮৮৪ টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে হিসেবে গতবছরের থেকে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আর পরীক্ষা কেন্দ্র বেড়েছে ১৬৭টি। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি।
আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এসএসসির লিখিত পরীক্ষা এবং ২১ নভেম্বর পর্যন্ত দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বরের মধ্যে শেষ হবে এসএসসি ও দাখিলের ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক