শিক্ষার্থীদের টিকার বিষয়ে মাউশির জরুরি নির্দেশনা
ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ নভেম্বর থেকে এ টিকা দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের টিকা পেতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। অধিদফতরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, টিকার জন্য ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পায়া শিক্ষার্থীদের সঠিক ফরম্যাটের তথ্য সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের টিকা গ্রহণের লক্ষ্যে সুরক্ষা ওয়েবসাইটে জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের লিংকে (https://surokkha.gov.bd/birth-reg-enroll) ঢুকে দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
অফিস আদেশে কেন্দ্র নির্বাচনের বিষয়ে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (উত্তর)’ নির্বাচন করবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ এবং টিকা গ্রহণের কেন্দ্র হিসেবে ‘ঢাকা স্কুল কেন্দ্র (দক্ষিণ)’ নির্বাচন করবে।
রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল ফোনে টিকা নেওয়ার তারিখ এসএমএসের মাধ্যমে এবং সংশ্লিষ্ট কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা টিকা নেবে তা পরে জানানো হবে।
কোনো কারণে যদি ‘সুরক্ষা’য় রেজিস্ট্রেশন না হয় তাহলে তাদের সঠিক তথ্য আগের নির্দেশনা অনুযায়ী সঠিক ফরম্যাটে এক্সেল ফাইলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে।
জন্ম নিবন্ধন নম্বর টেক্সট ফরমেটে এবং এক্সেল শিটে নির্ধারিত তারিখের ফরম্যাট অনুযায়ী (yyyy-mm-dd) ইমেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে হবে।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক