তানোরে নৌকার বিপরীতে মটরসাইকেল, চশমা ও আনারসের প্রার্থী
রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের সাথে লড়ছেন মটরসাইকেল, চশমা এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা।প্রতীক বরাদ্ধের পর থেকে এসব চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সদস্যাসহ সদস্য পদের প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে পাড়া মহল্লাহ, গ্রামের গুরুত্বপূর্ণ মোড়সহ রাস্তা-ঘাট।
এসব পাড়া, মহল্লার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী অফিস। কর্মি সমর্থকসহ প্রার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। গ্রামের পাড়া মহল্লার চায়ের দোকান গুলোতে ভোটারসহ কর্মি সমর্থকদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।বিএনপি দলীয় ভাবে ইউপি নির্বাচনে অংশ গ্রহন না করায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার সাথে নির্বাচনী মাঠে লড়ছেন বিএনপি নেতারা। একই সাথে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রায় প্রতিটি ইউপিতেই বিদ্রোহী হয়ে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আ’ লীগ নেতারাও।
ভোটাররা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন মুলত প্রার্থী কেন্দ্রীক ভাবে হয়ে থাকে প্রতীক এখানে মুখ্য হয় না। প্রার্থীর আচার আচরণ ও যোগ্যতাকেই বেশী গুরুত্ব দেন ভোটাররা। তবে, নৌকার বিপরীতে বিদ্রোহীরা অংশ নেয়ায় অনেকটাই চাপের মুখে পড়েছেন নৌকার দলীয় প্রার্থীরা।আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তবে, পুরো উপজেলার ৭টি ইউপির ৬৩টি ওয়ার্ডে ৬৮টি ভোট কেন্দ্র রয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied