ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করার দাবি আ. লীগ প্রার্থীর


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ৩:৫৯
মিরসরাইয়ে চেয়ারম্যান পদে মোহাম্মদ মোস্তফা নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল মোস্তফা। গত (বৃহস্পতিবার) বিকালে তিনি রিটার্নিং কর্মকর্তা শাহ্ মো. নূরের কাছে লিখিত অভিযোগে তিনি এ আবেদন জানান। 
 
অভিযোগে তিনি উল্লেখ করেন,ইছাখালীতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ৮ম পৃষ্ঠার পর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের মোহাম্মদ মোস্তফা রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া মনোনয়নপত্রের দ্বিতীয় খণ্ডে প্রার্থীর ব্যক্তিগত পরিচিতির স্থানে জন্ম সাল ও তারিখ অসত্য উপস্থাপন করেছেন। এছাড়া প্রার্থীর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী গ্রাম হলেও তিনি সেখানে ঢাকা ও লন্ডন বলে উল্লেখ করেছেন। একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা দ্বৈত নাগরিক বলে প্রতিয়মান হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিলেরও দাবি জানান আওয়ামী লীগ প্রার্থী নূরুল মোস্তফা। আওয়ামী লীগের প্রার্থী নূরুল মোস্তফার দেয়া লিখিত অভিযোগ সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা শাহ মো. নূর বলেন, 'মূলত উচ্চ আদালতের আদেশে আমরা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফার মনোনয়ন পত্র গ্রহণ করেছি এবং সকল নিয়ম মেনে বৈধ ঘোষণা করেছি।
 
 এ অভিযোগের বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, 'ইছাখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা তফসিল ঘোষিত তারিখে মনোনয়নপত্র জমা দেননি। পরে তিনি এ বিষয় নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন এবং বিজ্ঞ আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণের আদেশ দিলে আমরা তা গ্রহণ করে যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করি। এছাড়া গত ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করি' ।এদিকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা বলেন, 'আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরুল মোস্তফা যে অভিযোগ দিয়েছেন তা কোনভাবেই সত্য নয়। উচ্চ আদালতে আমি আমার পরিপূর্ণ ডকুমেন্ট দিয়েছি। আমার জমাকৃত মনোনয়নপত্রে কোন ধরণের অসত্য তথ্য উপস্থাপন করা হয়নি। নৌকার মনোনীত প্রার্থী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তি ছড়াচ্ছেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত