তানোরে চাষিদের আশার আমনে লেগেছে কারেন্ট পোকা
রাজশাহীর তানোরে কাঁচা পাকা আমন ধানে ভরে উঠবে কৃষকের খেত। সাধারণত এই সময়ে ধানের শীষ বের হয়ে কলা পাঁক ধরে। ফলে সোনালি ধানের স্বপ্নে রঙিন হয়ে ওঠে কৃষকের চোখ-মুখ। কিন্তু প্রান্তিক কৃষকদের স্বপ্নের আমন খেতে দেখা দিয়েছে কারেন্ট পোকার আক্রমণ।
স্থানীয় কৃষকরা জানান, এবার মাঠজুড়ে ধানের চেহারা ভালো ছিল। বর্তমানে ধানের শিষও ফুটছে। এমন অবস্থায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও তেমন ফল মিলছে না। প্রতি সপ্তাহে দুই থেকে তিন বার কীটনাশক ছিটাতে হচ্ছে। আক্রান্ত ধান গাছের গোড়ায় খুব ছোট আকৃতির এই পোকা দেখা যায়। এই পোকা বিদ্যুতের মত দ্রুত গতিতে ক্ষয়ক্ষতি করে বলে স্থানীয়ভাবে এ পোকার নাম দেন কারেন্ট পোকা। এর আক্রমণে দ্রুত ধানগাছ নষ্ট হয়ে যায়।তানোর পৌর এলাকার চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম কালু বলেন, এমনিতেই গত দুদিন আগে প্রকৃতিক দুর্যোগে ধান গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কারেন্ট পোকা ধান নষ্ট করে দিচ্ছে, বিষ দিয়ে কাজ হচ্ছে না। বিষ দিলে একটু দমছে আবার বেড়ে যাচ্ছে। এ পর্যন্ত দুবার বিষ স্প্রে করেছি। তবুও কাজ হচ্ছে না।
একই এলাকার জিওল গ্রামের আমন চাষি ওমর হাজী বলেন, এবার প্রথম থেকেই ধানের অবস্থা ভালো ছিল। ধানের শীষ ফুটতে শুরু করার পর তা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আশা ছিল খুব ভালো ফলন হবে। কিন্তু হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে প্রায় ধান শীষ চিতা হয়ে যাচ্ছে। ৪ বার বিষ স্প্রে করার পর পোকা কমেছিল। কিন্তু তার রোপিত ১৬ বিঘা জমিতে আবার পোকা দেখা দিয়েছে।তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পুরো উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২২ হাজার ৪৩৫ হেক্টর। এরমধ্যে আবাদ হয়েছে ২২ হাজার ৩৮৭ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ হেক্টর কম। এবারে বিভিন্ন জাতের আমন ধান আবাদ হয়েছে। এর মধ্যে রয়েছে স্বর্ণা, একান্ন, ব্রি-৮৭,৭১, ৭৫, ৩৪ বিনা-১৭ সহ আরও অন্যান্য জাতের ধান।মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল হক বলেন, কারেন্ট পোকা দমনে ‘পাইমেট্রোজিন’ গ্রুপের কীটনাশক দিয়ে ধান খেতের গোড়া ও ওপরে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ গ্রুপের কীটনাশক দিয়ে স্প্রে করলে কারেন্ট পোকার আক্রমণ দূর হবার সম্ভাবনা রয়েছে।
তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম বলেন, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে তা ধানের জন্য অনুকূল নয়। এ কারণে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা মাঠে আছেন। সঠিক এবং পরিমিত কীটনাশক ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবিষয়ে লিফলেটও বিতরণ করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে কালজয়ী লেখক জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ গ্রন্থপাঠ প্রতিযোগিতা
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২
ক্ষেতলালে স্কুল বন্ধের আড়ালে চলছে কোচিং বাণিজ্য
দীর্ঘ ১৯ মাস পর মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পতাকা উত্তোলন
নন্দীগ্রামে ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় আসামীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টা আল্টিমেটাম
সন্দ্বীপের নব-নির্বাচিত এমপি মোস্তফা কামাল পাশার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
নড়াইল-১ আসনের নবনির্বাচিত এমপি বিশ^াস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
মহম্মদপুরে মহান ২১শে ফেব্রুয়ারি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরিশা নাওয়ার প্রথম ও জান্নাত দ্বিতীয়
তানোরে গরুর বদলে ঘোড়া দিয়ে বোরো জমিতে হালচাষ
সুন্দরবন দস্যুমুক্ত করতে যৌথ বাহীনির অভিযান শুরু করা হবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম
প্রথম কর্মসূচিতে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, রোগীদের সঙ্গে সাক্ষাৎ ও দুধ বিতরণ
বগুড়ায় পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাই: ৬০ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছেন
Link Copied