তাড়াশে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও জনসভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের তাড়াশে ওজওউচ-৩ প্রকল্পের আওতায় হাটিকুমরুল বনপাড়া হাইওয়ে হইতে নাদোসৈয়দপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বিকালে হাটিকুমরুল বনপাড়া হাইওয়ে এনএইচডব্লিউ নাদোসৈয়দপুর সড়ক উন্নয়ন চেইঃ ১৫০০-২১৭৫মি. এর ভিত্তি প্রস্তর স্থাপনসহ কাজের শুভ উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (তাড়াশ রায়গঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি । সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও প্রকৌশলী আবু সায়েদ। এ উপলক্ষে মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত কুমার কর্মকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্যবৃন্দ, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট রফিকুল ইসলাম বাটুল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা ,দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার,সগুনা ইউপি চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকি,৮টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,আগামী ইউপি নির্বাচনে সকল চেয়ারম্যান প্রাথীিগনসহ সকল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার