পাংশায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
"মুজিববর্ষে পুলিশ নীতি- জানসেবা আর সম্প্রীতি" স্লোগানে রাজবাড়ীর পাংশায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিনটি উপলক্ষে শনিবার দুপুর ১২ টায় পাংশা থানা পুলিশের আযোজনে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার অতুর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর সভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পাংশা থানা পুলিশ সদস্য ও নারী-পুরুষ সহ উপজেলার বিভিন্ন জনগণ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে পাংশা থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত