ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৩:১৬
"মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি" এই শ্লোগানে কক্সবাজারের কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।  দিনটি উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর)  সকাল ১০ টার দিকে থানা কম্পাউন্ডে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নুরের জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। 
 
কুতুবদিয়া থানার এসআই আবদুল্লাহ আল ফারুকের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার, কুতুবদিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি রেজাউল করিম প্রমুখ। 
 
সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উছঙ্খানী মূলক বক্তব্য প্রদান করায় দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ভাংচুর করা হয়েছে। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশং এর সদস্যদের ভূমিকা রাখতে হবে। কুতুবদিয়া থানার নিয়ন্ত্রণে পরিচালিত হওয়া সবধরনের সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেইসবুক একাউন্টগুলো নিয়মিত তদারকি করা হচ্ছে বলে সভায় জানানো হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করার জন্য বক্তারা অনুরোধ করেন। তা না হলে ফেসবুকে একটি স্ট্যাটাস পোস্ট,লাইক বা শেয়ার করার কারণেও ফেঁসে যেতে পারেন যে কেউ।
 
ধর্মীয় সম্প্রতি বজায় রাখাসহ আইন শৃঙ্খলার উন্নয়নে এলাকার মানুষকে সচেতন হওয়া ও কমিউনিটি পুলিশং কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। 
 
সভায় উপস্থিত ছিলেন,  কুতুবদিয়া উপজেলার কমিউনিটি পুলিশিং এর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন