ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৩:২১
সারা দেশের ন্যায় নেত্রকোণার খালিয়াজুরীতে মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খালিয়াজুরী থানা কর্তৃক আয়োজিত  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গাজীপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।  উক্ত সভা  সঞ্চাালনায় ছিলেন খালিয়াজুরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  তারা প্রসন্ন দেবরায়। 
 
উক্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন খালিয়াজুরী কমিউনিটি পুলিশের দপ্তর বিষয়ক সম্পাদক  অজয় সরকার, খালিয়াজুরী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস,খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিহারেন্দু দেবরায়, বীর মুক্তিযোদ্ধা শম্ভু চন্দ্র বর্মন, খালিয়াজুরী থানার সহকারী পরিদর্শক বিপ্লব মহন্ত, নেত্রকোণা জেলা পরিষদের সদস্য গোলাম আবু ইছাকসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
বক্তারা আলোচনায় বলেন,কমিউনিটি পুলিশ কার্যক্রম হল জনগণ ও পুলিশের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং ওয়ার্ড,ইউনিয়ন পর্যায়ে বুঝাতে হবে পুলিশই জনতা,জনতাই পুলিশ।কারণ পুলিশ এবং জনতার মধ্যে দূরত্ব থাকলে কোন ক্রমেই সেবা প্রদান করা সম্ভব হবে না। তাই পুলিশকে জনগণের বন্ধু হিসেবে সার্বিক সহযোগিতা করার আহ্বায়ন জানান। 
 
পরিশেষে আলোচনা সভার সভাপতি মোঃ মুজিবুব রহমান বলেন,মাদকের বিরুদ্ধে চল যাই যুদ্ধে। সমাজে সকল ধরণের অপরাধ দূরীকরনে জনগণের সম্পৃক্ততার আশাবাদ ব্যক্ত করে বলেন,জনগণ যদি পুলিশকে বন্ধু ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে না দেন তাহলে একা পুলিশের পক্ষে অপরাধ কঠিন হয়ে দাড়াঁবে। তাছাড়া তিনি আরো বলেন ৯৯৯ নাম্বারে ফোন করেও আপনার এলকার যে কোন অপরাধ ফ্রি সার্ভিসে জানাতে পারেন। সমাজে মাদক,জুয়া, ইভটিজিং সহ সকল অপরাধ দমনে আজকের এই কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে অঙ্গীকার ব্যক্ত করেন। 

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন