ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ৪:২৯
কমিউনিটি পুলিশিং ডে পালন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ। শনিবার বেলা ১১ টায় ‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি' শ্লোগানকে সামনে রেখে থানা চত্বর থেকে একটি র‌্যালি করেন। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে সমাপ্ত করেন। পরে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
এসময় কমিউনিটি পুলিশিং সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল প্রমূখ।
 
এসময় আরও বক্তব্য রাখেন- অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহী উদ্দিন, শরীফুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান প্রমূখ। আলোচনা সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, কিশোর গ্যাং, নারী সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার