ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে উপজেলায় সম্প্রীতি র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২১ বিকাল ৬:৬
মিরসরাইয়ে সাম্প্রদায়িক অক্ষুণ্ন রাখতে ধর্ম, বর্ণ নির্বিশেষে একজাতি একদেশ সম্প্রীতির বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা স্ট্রেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সম্প্রীতি র‌্যালি বের হয়ে উপজেলা স্ট্রেডিয়ামের সামনে গিয়ে সমাবেশ মিলিত হয়। সমাবেশ ও র‌্যালিতে ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ৩০টির ও অধিক সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলে মিরসরাইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে পোষণ করেন।
 
এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের হাজার বছরের যে সম্প্রীতির বন্ধন রয়েছে তা মিরসরাই মাটিতে আজও পর্যন্ত অক্ষুন্ন। এ সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করলে শক্ত হাতে আমরা সবাই প্রতিহত করবো।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত