পটুয়াখালীতে আড়াই লাখ চিংড়ি রেনু জব্দ
পটুয়াখালীর মহিপুরে আড়াই লাখ চিংড়ি রেনু জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। গতকাল সোমবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীপুরের ব্রিজসংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে এসব জব্দকৃত চিংড়ি রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নিজামপুর কোস্টাগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মহসিন রেজাসহ কোস্টগার্ডের সদস্যরা।
নিজামপুর কোস্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চিংড়ি রেনু জব্দ করা হয়। অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied