কুতুবদিয়ায় ফিশিং বোটে সিলিন্ডার বিস্ফোরণঃ দগ্ধ ১৪ জেলে
কক্সবাজারের কুতুবদিয়ায় ফিশিং বোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৮ জেলে। এ ঘটনায় অন্তত আরও ৬ জেলে আহত হয়েছেন । গুরুতর আহতদের প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান।
গুরুতর আহতরা হলেন, সাইফুল ইসলাম (২৪), ফরিদুল আলম (৪৩), নৌকার মাঝি মামুন (২৪), জিসাদ (২৪), মিনহাজ (১৭),সাদ্দাম (২০), নুরুল হোছাইন (৩৫), দিলশাদ (১৭)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়নুল আবেদীন জানান, দগ্ধদের মধ্যে সাইফুলের শরীরের ৮১ শতাংশ, ফরিদের ৬৪ শতাংশ, নুরুল হোসাইনের ৫৫ শতাংশ, মিনহাজের ৪৮ শতাংশ, দিলশাদের ৪৭ শতাংশ, জিশাদের ৪৭ শতাংশ, মামুনের ১৪ শতাংশ ও সাদ্দামের শরীরের ১১ ঝলসে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দশটার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নস্থ অলী পাড়ার আনছার মিস্ত্রির মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় এ দূর্ঘটনা ঘটে। নৌকাটি বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তীরে ফিরছিল। ইঞ্জিন থেকে সৃষ্ট আগুনের ফুলকি নৌকায় মজুদ থাকা জ্বালানি তেলের ড্রামে লাগলে আগুনের সূত্রপাত হয়। এ সময় জেলেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে আগুন ছড়িয়ে পরলে আগুনের তাপে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন ১৪জন জেলে।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা নৌকার আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং স্থানীয় প্রশাসনকে জানান। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক দগ্ধ ৮ জেলের অবস্থা আশংকাজনক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দগ্ধদের খুঁজখবর নিয়েছেন বলে জানান, কুতুবদিয়া থানার ওসি মুহাম্মদ ওমর হায়দার।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied