শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব
সাতক্ষীরার শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বেলা ১১টায় র্যাব সাতক্ষীরা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আটককৃত ছিনতাইকারীরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজী (২৫)।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার দুপুরে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকায় ভাড়া করে নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকায় পৌঁছালে চালককে চড়, কিল ও ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে। তিনি আরো বলেন, ঘটনাটি জানার পর সন্ধ্যায় র্যাবের একটি টহল দল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত