ঢাকা শনিবার, ২ মে, ২০২৬

সৃজনী বিদ্যানিকেতনে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান চিত্র প্রদর্শনীর আয়োজন


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২১ দুপুর ৪:২৪
সৃজনী বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৩১ অক্টোবর, ২০২১ খ্রি. রবিবার সকাল ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের বিজ্ঞান চিত্র প্রদর্শনীগুলো ঘুরে ঘুরে দেখেন। 
 
উক্ত অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষকবৃন্দ-প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর ড. সন্তোষ কুমার বসু,প্রফেসর আনোয়ার মন্ডল,প্রফেসর ফজলুল হক,প্রফেসর ড. মাহাবুব রাব্বানী, প্রফেসর জাকির হোসেন ও সহযোগী প্রফেসর জাহিদ হাসান ও সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ লিটন চন্দ্র সেন প্রমুখ।বিজ্ঞান মেলার সার্বিক তত্বাবধান করেন সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
 
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞান চিত্র প্রদর্শনী  প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রজেক্টগুলো সম্পর্কে উপস্থিত অতিথিদের মাঝে বিস্তারিত বর্ণনা করেন এবং এগুলো বাস্তবে কিভাবে ব্যবহার করা যায় তা অবহিত করেন। 
উল্লেখ্য, ভালো প্রতিযোগীদেরকে বিচার-বিশ্লেষণের মাধ্যমে পুরস্কারও প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

জাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বামপন্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় আইনগত সহায়তা দিবসে তরুণদের প্রতিনিধি রাবি শিক্ষার্থী

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি

ইবিতে হযরত ফাতেমা (রাঃ) কে নিয়ে কটুক্তি

ডিআইইউ-তে ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি দিবসে গবির শিক্ষার্থীদের ব্যস্ত দিন

শেকৃবিতে তিন দিনে ভর্তি ৪১৪ শিক্ষার্থী, ফাঁকা ২৯১ আসন

কৃষি গবেষণা ও প্রযুক্তি বিনিময়ে শেকৃবি-হকৃবি’র সমঝোতা চুক্তি

চবিতে চালু হলো অনলাইন পেমেন্ট সিস্টেম

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

ইবির সঙ্গে রেললাইন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে - আইন মন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা