চট্টগ্রামে আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি
চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় এলাকায় হামলা মামলার আসামিরা জামিনে এসে বাদীকে মামলা প্রত্যাহারে হুমকি ও মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়া থানায় শনিবার রেজাউল করিম সাধারণ ডায়েরী করেছে যার নং-১৬২১। অভিযোগ ও মামলা সূত্রে জানায়, পুর্ব শুত্রুতার জের ধরে গত ২১ অক্টোবর রেজাউল করিমের ভাই আবু তাহেরকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মো: আবুল কাসেম, মো: শাহাজাহান, মো: আমান ও আশরাফ মিয়াসহ একটি গ্রুপ হামলা চালায়। হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা নং ২৮ দায়ের করে। হামলার অভিযোযেগ আসামি আবুল কাসেম, আমান ও আশরাফকে গ্রেফতার করে পুলিশ। বাকী আসামিরা দীর্ঘদিন পালাতক থাকলেও সম্প্রতি জামিনে এসে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারসহ পুলিশের উপরস্থ কর্মকর্তাদেরও জানানো হয়েছে। এ বিষয়ে মামলার বাদী রেজাল করিম জানান, এওচিয়ার দেওদিঘী বাজার এলাকার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা দোকান ভাড়া নেয়ার কথা বলে ডেকে নিয়ে আমার ভাই আবু তাহেরকে নির্মমভাবে মারধর করে। গত ২৫ অক্টোবর আমাদের দোকানে এসে সন্ত্রাসীরা মামলা তুলে নিতে ৭ দিনের আল্টিমেটাম দেন। উক্ত দিনের মধ্যে মামলা তুলে না নিলে হত্যার প্রকাশ্যে হুমকি দেয়।
এমএসএম / এমএসএম
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত
শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা
নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক
কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা
কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত