ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

তানোরে স্কুলের সম্পত্তি জবরদখল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩১-১০-২০২১ রাত ৮:২৬

রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ইলামদহী বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা জবরদখল করে বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিএনপি মতাদর্শী সহকারী শিক্ষক আবু সুফিয়ানের নেপথ্যে মদদে বিএনপির নেতাকর্মীরা স্কুলের জায়গা জবরদখল করে দলীয় কার্যালয় নির্মাণ করেছেন। এ ঘটনায় গতব ২৩ আগষ্ট সোমবার স্কুল কমিটির পক্ষে প্রধান শিক্ষক খাইরুল ইসলাম বাদি হয়ে সহকারী শিক্ষক আবু সুফিয়ানসহ ১৪ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।এদিকে স্কুলের জায়গা জবরদখলের খবর ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিএনপির দলীয় কার্যালয় নির্মাণের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় খুন-জখম বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত হয়ে পড়েছে। অভিভাবক মহল নাটের গুরু শিক্ষক আবু সুফিয়ানকে বরখাস্ত করাসহ জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, সহকারী শিক্ষক আবু সুফিয়ান বড় অঙ্কের টাকা নিয়ে স্কুলের জায়গায় বিএনপির অফিস করতে সহযোগীতা করেছেন। এবিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক আবু সুফিয়ান অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষক শত্রুতা করে তার নাম দিয়েছেন এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। এবিষয়ে প্রধান শিক্ষক খাইরুল ইসলাম বলেন, কমিটির পক্ষ থেকে তিনি বাদি হয়ে অভিযোগ করেছেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন