বোয়ালখালীতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোনাফ লাঞ্চিত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাচাই করতে অনুষ্ঠিত তৃণমূল বর্ধিত সভায় স্থানীয় নতাদের হাতে লাঞ্চিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল মোনাফ।জানা যায় রোববার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় চরণদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমিন খানের অনুসারীরা চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফকে লাঞ্চিত করার অভিযোগ উঠে।
২১ সেকেন্ডের এক ভিডিও ফুটেজে দেখা যায় হলুদ ক্যাপ পরা একদল লোক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফকে ধাক্কা দিতে দিতে একপাশে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে স্হানীয় পৌর মেয়র জহুরুল ইসলাম এদের নিভৃত করতে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এদিকে সভায় উপস্থিত দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্হানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমেদের উপস্থিতে এঘটনায় আওয়ামীলীগের অনেক নেতা বিব্রতবোধ করে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়- সভা শুরুর কিছুক্ষণের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ মইন এসে সামনের চেয়ারে বসা কয়েকজন কর্মিকে তুলে দিতে চাইলে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিন খানের লোকজন জড়ো হয়ে আবদুল মোনাফকে লাঞ্চিত করে। এ নিয়ে সভায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উর্ধ্বতন নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্হিতি স্বাভাবিক হয়। জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোনাফ বলেন- সভায় আগত বেশ কিছু মহিলা কর্মিকে বসার ব্যবস্হা করতে গেলে আমিন খানের লোকজন সভায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এর প্রতি ভিন্নমত পোষণ করে উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক ও চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আমিন খান বলেন চেয়ারে বসা নিয়ে কয়েকজনের মধ্যে সামান্য হট্টগোল হয়েছিল। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে দ্রুত সমাধান হয়ে যায়। এতে আমার কোন সংশ্লিষ্টতা ছিল না।
রোববার বেলা তিনটায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ জেলা উপজেলা নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত
শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা
নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক
কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা
কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় বাইপাসের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির অনুষ্ঠিত
Link Copied