ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে জন্মসনদ পেতে ভোগান্তি


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ১১:৩৮
ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তানোরের বাসিন্দাদের। সার্ভারের সমস্যায় নাজেহাল হতে হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সেবাগ্রহীতাদের।
উপজেলার ২০ থেকে ২৫ জন সেবাগ্রহণকারী জানান, উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার সবগুলোতে একই সমস্যা। নতুন জন্ম সনদ পেতে এক সপ্তাহ থেকে তিন-চার মাস পর্যন্ত সময় লেগে যায়। জন্ম সদন পাওয়ার পর অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ভুল রয়েছে। সেই ভুল সংশোধন করতে গেলে আরও সময় লেগে যায়। বিশেষ করে ১৮-২০ বছরের ভেতর যাদের বয়স, যাঁরা এখনো ভোটার আইডি কার্ড পাননি তাঁদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।সরেজমিন আজ সোমবার তানোর পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিকেল ৩টার পরও অনেক ভিড়। তাঁরা জন্ম নিবন্ধন ও ভুল সংশোধনের জন্য এসেছে।
সেবা নিতে আসা আসমা, আতিকুর, মমিনসহ বেশ কয়েকজন জানান, কোনো ব্যক্তির মৃত্যু সনদ তৈরি করতে গেলেও জন্ম সনদের প্রয়োজন হয়। জন্ম সনদ না থাকলে নতুন করে অনলাইনে আবেদন করতে হয়। এগুলো পেতে দিনের পর দিন এমনকি মাসের পর মাসও লেগে যায়।পৌরসভার ডিজিটাল উদ্যোক্তা ও তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, জন্ম নিবন্ধন সার্ভার যেভাবে তথ্য চায় তা পূরণ করতে না পারলে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড হচ্ছে না।
 
বিষয়টি নিয়ে তানোর পৌর মেয়র ইমরুল হক কোনো মন্তব্য না করলেও উপজেলার সরনজাই ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক জানান, বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ তৈরির কারণে সমস্যা বেশি হচ্ছে। নিবন্ধন তৈরির প্রক্রিয়াটি ইউনিয়ন পরিষদের অধীনে থাকলে জনগণের ভোগান্তি অনেক কম হতো। উপজেলার আওতায় থাকায় ঝামেলা বেশি হচ্ছে। আশা করছি সামনে এ সমস্যা থাকবে না।
 
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার বিধান থাকলে মানুষ তা করে না। সময় মতো নিবন্ধন না করার কারণেই এ সমস্যা বাড়ছে। সময় মতো নিবন্ধন করা হলে এ সমস্যা অনেক কমে যাবে। ইউপি চেয়ারম্যান ও পৌর মেয়রদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার