ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশের মাসব্যাপী বিশেষ অভিযানে গ্রেফতার ১৭২


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ১১:৫৩
কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ  হত্যাকাণ্ডের পর থেকে  ১৪ এপিবিএন কর্তৃক  পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে ১৭২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। 
 
 ১৪-আর্মড  পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ নাইমুল হক বলেন, মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে গত ২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়। এ পর্যন্ত তথাকথিত আরসা নাম ধারি  ১১৪  জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাছাড়া মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট, চোরাচালানের সাথে জড়িত, ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ বিভিন্ন অপরাধে জড়িত  আরো ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।  এই অভিযানে মহিবুল্লাহ হত্যাকান্ডের সাথে জড়িত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তারমধ্যে ৩ জন আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। 
 
  অধিনায়ক (পুলিশ সুপার) মোঃনাইমুল হক আরো বলেন, উক্ত অভিযানে ১১২৯৪ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা,  ৪ টি দেশীয় তৈরি  আগ্নেয়াস্ত্র,৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি, ১৪ টি রামদা,৫টি লোহার হাসুয়া, ১টি কিরিজ,১২টি দা, ৩টি লম্বা আকৃতির ধামা, ১টি ছোরা  ও একটি রড উদ্ধার করা হয়।তাছাড়া অবৈধ মজুদ করে রাখা ৬০০ কেজি চাল, ৮৯ লিটার  তেল সহ আরো অনেক কিছু উদ্ধার করা হয়।  এরমধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্ত ৫টি মামলা, ডাকাতি প্রস্তুতির ৫টি মামলা,মাদক মামলা ১৩ টি  সহ সর্বমোট ২৫ টি মামলা  দায়ের করা হয়। তাছাড়া মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে অপরাধীদের বিরুদ্ধে আরো ৫৯টি মামলা করা হয়। তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় এবং ৫৩২০০ টাকা জরিমানা আদায় করা হয়। 
 
 অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ নাইমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চলবে।আমরা চাই সাধারণ রোহিঙ্গারা ভালো থাকুক।  তথাকথিত দুর্বৃত্ত গ্রুপের নাম করে কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না। আমাদের দেশে অন্য দেশের দুর্বৃত্তদের কোন স্থান নেই  বলে তিনি রোহিঙ্গা ক্যাম্পের তথাকথিত দুর্বৃত্তদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এমএসএম / এমএসএম

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা