চন্দনাইশে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ
মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্য শ্লোগান নিয়ে ১লা নভেম্বর দেশব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয়। তাঁরই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারেও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সমাপনী ও ক্রেস্ট, সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। আজ ১নভেম্বর সকালে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী,থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সরকার,মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন,কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম ছালেহ উদ্দিন। উপজেলা তথ্য আপা শাপলা খাতুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,বৈলতলী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল। আলোচনা সভা শেষে উপস্থিত যুবদের নিকট মাস্ক, ক্রেস্ট বিতরণ ও যুব প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস