ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

স্কুলশিক্ষার্থীদের মধ্যে প্রথম টিকা পেলো তাহসান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ১:১৭

স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেন্দ্রটিতে করোনার প্রথম টিকা পেয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন।

টিকা নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন তাহসান। তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। শুরুর দিকে একটু ভয় কাজ করছিলো। তবে এখন সত্যিই খুব ভালো লাগছে এটা ভেবে যে, শিক্ষার্থীদের মধ্যে আমিই প্রথম টিকা নিয়েছি। করোনা ভাইরাসের ভয়টা আমার মধ্যে ছিলো, এখন আর তা থাকবে না।

দেশের করোনা টিকা নেওয়া প্রথম ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী হিসেবে আমি সহপাঠী শিক্ষার্থীদের সবাইকে আহ্বান জানায় সবাই যেনো টিকা কার্যক্রমে অংশ নেন।

তাহসানের বাবা তোফাজ্জ্বল হোসেন বলেন, বাবা হিসেবে আমি গর্বিত। আমি ৫০ বছর বয়সে করোনা টিকা দিয়েছি। আমার সন্তান মাত্র ১৫ বছর বয়সে টিকা নিয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

সব শিক্ষার্থী ও অভিভাবকদের টিকা কার্যক্রমে সহযোগিতা আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনার কারণে অনেক শিক্ষার্থী এখনও স্কুলে আসতে ভয় পায়। আমি মনে করি, টিকা কার্যক্রম শুরু হওয়ায় এখন শিক্ষার্থীরা ভয় পাবে না।

পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম প্রথম শুরু হয় মানিকগঞ্জ জেলায়। সেখানে কোনো শিক্ষার্থীদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া না দেখায় সোমবার থেকে দেশের ৮টি কেন্দ্রে চালু করা হচ্ছে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত