ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১-১১-২০২১ দুপুর ৪:৭

চট্টগ্রাম চন্দনাইশে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন গ্রাম পুলিশের মাঝে। আজ ১ নভেম্বর সকালে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মোট ৬৪ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে এই বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, দক্ষিণ জেলা আ.লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মৎস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মেরী চৌধুরী, বৈলতলী ইউ.পি চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল হোসেন জাহাঙ্গীর, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, হাশিমপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন